The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জের উন্নয়নে সবসময় পাশে থাকতে চাই …………………….উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি

আশুগঞ্জ রেলওয়ে স্টেশন সি গ্রেড থেকে পুণরায় বি গ্রেডে উন্নীত হওয়ায় জাগ্রত আশুগঞ্জবাসী রবিবার সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলরোডস্থ দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রা, আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিকে কৃতজ্ঞতা জানিয়ে এক সূধী সমাবেশের আয়োজন করেন।

জাগ্রত আশুগঞ্জবাসীর আহ্বায়ক ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী সফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রা, আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবু নাছের, জাগ্রত আশুগঞ্জবাসীর সদস্য সচিব ঈসা খান, যুগ্ম আহ্বায়ক মোবারক আলী চৌধুরীসহ আশুগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী বলেন, আশুগঞ্জের উন্নয়নে আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই। তিনি এ সময় পোর্ট অব কল আশুগঞ্জে রাখার জন্য সদাসয় সরকারের নিকট জোর দাবী জানান। তিনি আরো বলেন, কোন কোন মহল এটিকে স্থানান্তর করে অন্যত্র নেয়ার পায়তারা করছে। সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখাতে হবে। তিনি আগামীতে আশুগঞ্জে আওয়ামীলীগের সংগঠনকে আরো শক্তিশালীভাবে দাড় করানোর জন্য আওয়ামী নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানান।

Exit mobile version