The voice of Brahmanbaria || Local news means the world is

আল মামুন সরকারের শয্যা পাশে আইনমন্ত্রী আনিসুল হক এমপি

ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারকে দেখতে যান আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি। গতকাল তিনি আল-মামুন সরকারকে দেখতে যান এবং দীর্ঘক্ষণ হাসপাতালে তার শয্যা পাশে ছিলেন। এসময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের কাছে আল-মামুন সরকারের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।
এর আগে বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি, উম্মে ফাতেমা নাজমা এমপি ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল প্রমুখ নেতৃবৃন্দ হাসপাতালে অসুস্থ নেতার সাথে সাক্ষাৎ করে দূরত আরোগ্য কামনা করেছেন।

Exit mobile version