
তিনি শুক্রবার খ্রীষ্টান মিশন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিং টুগেদার এর বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এড. তসলিমা সুলতানা খানম নিশাত,প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার,অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অশোক চক্রবর্তী। অনুষ্ঠানে গত এক বছর যারা রক্ত দিয়েছেন তাদেরকে বই উপহার দেওয়া হয়।
রক্তদাতা সংগঠন বিং টুগেদার ভাইস প্রেসিডেন্ট তারেক আজীজ ও তৌফিকুল ইসলাম সুহৃদ বলেন, আমরা এই সংগঠনের মাধ্যমে যেমন অন্যের জীবন বাচাই,পাশাপাশি এই সংঘঠনের কোন সদস্যই মাদকের সাথে জরিত নয়।রক্ত দিয়ে অন্যেরর জীবন বাচানোর পাশাপাশি আমরা নিজেরাই মাদকের ছোবল থেকে নিজেকে রক্ষা করি। ২০১১ সালে এই সংঘঠনের আতœপ্রকাশ হয়ে এই পযর্ন্ত অনক রুগীকে রক্ত দিয়ে সাহায্য করেছি।
অনুষ্ঠান শেষে পুলিশ সুপার ও অন্যান্য অতিথিদের অংশগ্রহনে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।প্রেস রিলিজ