The voice of Brahmanbaria || Local news means the world is

আবদুল আজিজ এর মৃত্যুতে প্রাইভেট ক্লিনিক কর্মচারী কল্যাণ পরিষদের শোকসভা

ব্রাহ্মণবাড়িয়া প্রাইভেট ক্লিনিক কর্মচারী কল্যাণ পরিষদের উপদেষ্টা মোঃ আবদুল আজিজ এর মৃত্যুতে গতকাল ১২ মার্চ রোববার সন্ধ্যায় সংগঠনের সভাপতি মোঃ জিয়াউর রহমান মনির এর সভাপতিত্বে পুরাতন কোর্ট বিল্ডিংয়ে অবস্থিত কার্যালয়ে শোকসভা অনুষ্ঠিত হয়।

এতে মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক উল্লেখ করে বক্তব্য রাখেন প্রাইভেট ক্লিনিক কর্মচারী কল্যাণ পরিষদের উপদেষ্টা কে এইচ আই নাসু, সিনিয়র সহ- সভাপতি জিয়া কারদার নিয়ন, সহ- সভাপতি রবিউল ইসলাম চৌধুরী মানিক, সাধারণ সম্পাদক মোঃ আবদুল হাকিম, যুগ্ম সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, তারেকুজ্জামান ঝুমন, সাংগঠনিক সম্পাদক এহসান দাউদ ডেভিড, হাফেজ মাঈনুদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ বশির আহাম্মদ, প্রচার সম্পাদক ইমদাদুল হক সুমন, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহীনুর আক্তার, কার্যকরী সদস্য আসাদ মিয়া, মোঃ তাইব, মোঃ কাইয়ুব, আনোয়ার হোসেন, মাসুদ, বিল্লাল, সমীর আচার্য্য, সালেক, গৌরাঙ্গ মজুমদার, কাজী খোকন প্রমুখ।

সভায় বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। মরহুমের গুণাহ মাফসহ মৃত্যু পরবর্তী শান্তি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন জিয়া কারদার নিয়ন। উল্লেখ্য,মোঃ আবদুল আজিজ বার্ধক্যজনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় গত ৩মার্চ শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।

Exit mobile version