
রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা জাতীয় মহিলা সংস্থার সভাপতি ফরিদা নাজমীন। এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবীর, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, প্রেসক্লাব সভাপতি খ,আ,ম রশিদুল ইসলাম, সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ। এ সময় বক্তারা নারীদের উন্নয়নে সরকারের গৃহিত বিভিন্ন কর্মসূচীর ভূয়সী প্রশংসা করেন।