The voice of Brahmanbaria || Local news means the world is

আজ ২ নভেম্বর বীরমুক্তিযোদ্ধা মেজর জহিরুল হক খানের মৃত্যু বার্ষিকী।

আজ ২ নভেম্বর, (বৃহস্পতিবার) ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের প্রয়াত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, খেতাব বীরমুক্তিযোদ্ধা মেজর (অবঃ) জহিরুল হক খান বীরপ্রতীক এর চতুর্থ মৃত্যু বার্ষিকী।

২০১৩ সালের এই দিনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় এই রাজনীতিবিদ। মরহুমের চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর সুহিলপুর পাঠানপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে (মরহুমের কবরের পাশে প্রতিষ্ঠিত মসজিদ) কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন মেজর জহির স্মৃতি পরিষদ ব্রাহ্মণবাড়িয়া ও মরহুমের আত্মীয়-স্বজন।উক্ত কোরআন খতম ও মিলাদ মাহফিলে সকলকে অংশ গ্রহণ কওে মরহুমের আত্মার মাগিফিরাত কামনা করার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন মরহুমের ছোট ভাই জাহাঙ্গীর কবির খান দুলাল। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মরহুম মেজর জহিরুল হক খান বীরপ্রতীক এর কবর জিয়ারত,দোয়া মাহফিল এবং স্মরণ সভার আয়োজন করবে।

Exit mobile version