The voice of Brahmanbaria || Local news means the world is

আজ ২৮ নভেম্বর সালভেদর যাচ্ছেন মোকতাদির চৌধুরী এম.পি

312-340x370আগামী ৩০ নভেম্বর হতে ১ ডিসেম্বর ২০১৫ তে এল সালভেদরের রাজধানী সানসালভেদরে অনুষ্ঠেয় (C&O) এর ৩৭তম বার্ষিক পার্লামেন্টারী ফোরাম অনুষ্ঠিত হবে। এই ফোরামে যোগ দিতে জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি ২৮ নভেম্বর শনিবার সান সালভেদরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। প্রতিনিধি দলে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফজিলাতুন্নেসা বাপ্পী এমপিও থাকবেন। ফোরামে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন উবায়দুল মোকতাদির চৌধুরী। সম্মেলন শেষে তিনি ৪ ডিসেম্বর, ২০১৫ তে দেশে ফিরে আসবেন।প্রেস রিলিজ

Exit mobile version