The voice of Brahmanbaria || Local news means the world is

আজ বিজয়নগরে যাচ্ছেন মোকতাদির চৌধুরী এমপি

rজাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি আজ সোমবার সকাল ১১টায় বিজয়নগর কৃষক সমাবেশে যোগদান করবেন। এ উপলক্ষে তাঁকে বিপুলভাবে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিজয়নগরের সর্বস্তরের মানুষ। চান্দুরা থেকে বিজয়নগর পর্যন্ত প্রায় ১৮টি সুবিশাল ও সুসজ্জিত তোরণ নির্মাণ করা হয়েছে। জানা যায়, মোকতাদির চৌধুরী এমপি গত ৩০ নভেম্বর হতে ১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এল সালভেদরের রাজধানী সানসালভেদরে পার্লামেন্টারিয়ানস ফর গ্লোবাল এ্যাকশন (পিজিএ) এর ৩৭তম বার্ষিক পার্লামেন্টারী ফোরামে যোগদান করেন। ৩৭তম বার্ষিক পার্লামেন্টারী ফোরামে যোগদান শেষে দেশে ফিরে তাঁর নির্বাচনী এলাকা প্রথমেই বিজয়নগরে কৃষক সমাবেশে যোগদান করবেন। অনুষ্ঠানে সরকার প্রদত্ত বিনামূল্যে কৃষকদের মাঝে কৃষি সামগ্রী বিতরণ করবেন। এছাড়াও আজ সোমবার বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ব্রাহ্মণবাড়িয়া খেলাঘরের উদ্যোগে আয়োজিত বিজয় মেলা উদ্বোধন করবেন।

Exit mobile version