
জেলা যুবলীগের সভাপতি এডঃ শাহনুর ইসলামের সভাপতিত্বে সভায় জেলা আওযামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার মুখ্য আলোচক হিসাবে বক্তব্য প্রদান করেন। সভায় অন্যান্যের মধ্যে আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এডঃ সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, ভাইস চেয়ারম্যান এডঃ লোকমান হোসেন ও জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল প্রমুখ বক্তৃতা করেন।
সভাটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এম সাইদুজ্জামান আরিফ। সভাশেষে শহীদ শেখ কামালসহ ১৫ আগস্টে সকল শহীদান ও জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মনির হোসেন এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনসহ করোনা আক্রান্তদের রোগমুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।