
আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল বলেন, আজ ১১ এপ্রিল ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ, ১২ এপ্রিল শুক্রবার ও নির্বাচন পরবর্তী দিন, ১৪ এপ্রিল বাংলাদেশে পয়লা বৈশাখ এবং ১৫ এপ্রিল ভারতে পয়লা বৈশাখ উপলক্ষে আখাউড়া বন্দরের আমদানি-রপ্তানির সব কার্যক্রম বন্ধ থাকবে।