The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়া রেললাইনের পাশে মিললো অজ্ঞাত বৃদ্ধের লাশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা (৬৫) বৃদ্ধের লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২৪ মে) বিকেল ৫টার দিকে আখাউড়ার একটি স্কুলের পাশের রেললাইন থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল সূত্রে জানা যায়, কয়েকজন যুবক আখাউড়া বাইপাস রেললাইন দিয়ে হেটে স্টেশন যাচ্ছিল। ওই সময় রেললাইনের পাশে একটি ফাঁকা যায়গা ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন। পরে তারা বৃদ্ধকে মৃত অবস্থায় দেখে পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

আখাউড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করীম সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধারের পর পিবিআই ব্রাহ্মণবাড়িয়াকে খবর দেওয়া হলে, পিবিআই কর্মকর্তারা লাশের পরিচয় শনাক্তের জন্য ফিংগারপ্রিন্ট সংগ্রহ করেছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য কাজ করছে। নিহতের লাশ ময়নাতদন্তের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Exit mobile version