The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়া পৌরসভায় সাধারন কমিশনার পদে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

akura election
পৌরসভা নির্বাচনের প্রার্থীদের মনোয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন রোববার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় সাধারন কমিশনার পদে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আখাউড়া পৌরসভা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মো: আলাউদ্দিন আল মামুন জানিয়েছেন, ৩নং ওয়ার্ডের মো: রফিকুল ইসলাম খাদেমের হলফনামায় ভুল থাকায় ও ৬নং ওয়ার্ডের মো: জহিরুল ইসলামের আবেদন প্রত্র সঠিক না হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদিকে যাচাই বাছাই এর পরে এই পৌরসভায় আবেদনকারী ৭জনের মধ্যে ৭ জনই মেয়র পদে, সংরক্ষিত কাউন্সিলর পদেও ৯জনের মধ্য ৯জনই প্রতিদন্ধিতার সুযোগ পাচ্ছেন। আর কাউন্সিলর পদে পাচ্ছেন ৪১জন, যেখানে আবেদনকারীর সংখ্যা ছিল ৪৩জন।

Exit mobile version