The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়া পৌরসভায় আওয়ামীলীগের মনোনয়ন চাইলেন ৮জন

পৌরসভার নির্বাচনের তফসিল এখনো ঘোষণা না হলেও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার মেয়র পদে নির্বাচন করতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ৮ জন নেতা।

গত মঙ্গলবার ও বুধবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকারের কার্যালয় থেকে ব্রাহ্মণবাড়িয়া, কসবা ও আখাউড়া পৌরসভার মনোনয়ন প্রত্যাশী প্রার্থী নিজে ও তাদের পক্ষে সমর্থকরা দলীয় মনোনয়ন ফরম কিনেন।

আখাউড়া পৌরসভা থেকে কিনেছেন আখাউড়া উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর সভার বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজল, সাবেক মেয়র নূরুল হক ভূইয়া, আওয়ামী লীগ নেতা শেখ কামাল, মোবারক হোসেন রতন, মোঃ সালাউদ্দিন আল হুসাইন চৌধুরী, মোঃ শফিকুল ইসলাম খাঁন, আখাউড়া পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক বিশ্বজিৎ পাল ও মোহাম্মদ আলী ভূঁইয়া।

জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে ফরম বিতরণ করা হয়েছে। পরবর্তীতে তৃণমূলের মতামতের ভিত্তিতে দলের প্রার্থী বিষয়ে কেন্দ্রে সুপারিশ করা হবে

Exit mobile version