The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশনের মাতার মৃত্যুতে জেলা বিএনপির গভীর শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি::আখাউড়া উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লায়ন আবুল মনসুর মিশনের মাতা আনোয়ারা বেগম (৭৮) গত বৃহস্পতিবার বিকেল ৫টায় আখাউড়া পৌরশহরের রাধানগরের তার নিজ বাড়ী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি এবং সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

Exit mobile version