The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়া উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান

১৩ জুন ২০১৮ তারিখ রোজ বুধবার সকাল  ০৯.০০ ঘটিকায় চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আখাউড়া উপজেলাধীণ মনিয়ন্দ ইউনিয়নের হরিপুর সীমান্তে অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।  আখাউড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ শামছুজ্জামান মহোদয়ের নেতৃত্বে ও আখাউড়া মনিয়ন্দ বিজিবি ক্যাম্পের সার্বিক সহযোগিতায় পরিচালিত অভিযানে  সীমান্ত এলাকায় বিভিন্ন জায়গায় তল্লাশী কার্যক্রম চলে।

তল্লাশি ও অভিযানে সকাল ১০:৩০ মিনিটে মনিয়ন্দের হরিপুর পূর্বপাড়া এলাকায় মোঃ রুবেল (৩৫) পিতা মোঃ লোক্কু মিয়া সাং কোনাপুর থানা নবীনগর জেলা ব্রাহ্মণবাড়িয়াকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ ভ্রাম্যমান আদালত আটক করে। তাপর অভিযুক্ত রুবেলের স্বীকারোক্তির ভিত্তিতে তার গডফাদারকে ধরতে/আরও আস্তানার সন্ধানে এলাকায় দুপুর ২ টা পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানের খবরে অন্যান্য অভিযুক্তরা পালিয়ে যায় মর্মে ধারণা করা হয়।  নিজ হেফাজতে ইয়াবা রাখার দায়ে অভিযুক্ত রুবেল পিতা মোঃ লোক্কু মিয়া সাং কোনাপুর থানা নবীনগগরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ধারা ৯ লংঘণ করায় একই আইনের ১৯(১) এর ৯(ক) ধারা মোতাবেক ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০০/- (পাচ হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এখানে উল্লেখ্য যে, মনিয়ন্দ এলাকার বেশ কিছু পয়েন্ট দিয়ে ইয়াবাসহ মাদক আখাউড়ায় চোরাচালান হয় মর্মে  মর্মে সাধারণ অভিযোগ রয়েছে। ভ্রাম্যমান আদালত ও অভিযানে সহায়তাকারী আপামর সাধারণ জনতা তাৎক্ষনিক সাজা দেয়ায় ভ্রাম্যমান আদালতের নিকট কৃতজ্ঞতা প্রকাশ কওে সবসময় এ ধরণের কার্যক্রম চালানোর জোর দাবী উপজেলা নির্বাহী অফিসারের নিকট উপস্থাপন করেন। ভ্রাম্যমান আদালত ও অভিযান পরিচালনার সময় এলাকার কয়েকশ সাধারণ জনতা, মনিয়ন্দ ইউপি চেয়ারম্যান কামাল ভূইয়া, বিজিবির মনিয়ন্দ ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ জুনিয়ন কমান্ডিং অফিসার সুবেদার মোঃ বদরউদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সাধারণ জনগনের অভিপ্রায় অনুযায়ী উপজেলা প্রশাসনের এ অভিযান  অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version