
নিজ হেফাজতে মাদক বহন করার অপরাধে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ধারা ৯ লংঘণ করায় একই আইনের ১৯(১) এর ৭(ক) ধারা মোতাবেক মোছা ফাতেমা বেগম (৩০) স্বামী সোহেল মিয়া সাং সৈয়দপুর থানা: কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়াকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও অপর মোছাঃ সারবানু (৪৫) স্বামী সাজন মিয়া গ্রাম কুইয়াপানিয়া থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়াকে থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়াকে ০১ (এক)বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরও ০২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এখানে উল্লেখ্য যে, আযমপুর রেলস্টেশন দিয়ে মাদকজাতীয় দ্রব্য পাচার হয় মর্মে সাধারণ জনগণের অভিযোগ রয়েছে। ভ্রাম্যমান আদালত ও অভিযানে সহায়তাকারী সাধারণ জনতা তাৎক্ষনিক সাজা দেয়ায় ভ্রাম্যমান আদালতের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে সবসময় এ ধরণের কার্যক্রম চালানোর জোর দাবী উপজেলা নির্বাহী অফিসারের নিকট উপস্থাপন করেন। সাধারণ জনগনের অভিপ্রায় অনুযায়ী উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।প্রেস বিজ্ঞপ্তি