
নবগঠিত আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন বলেন, কসবা আখাউড়ার উন্নয়নের রূপকার, কসবা আখাউড়ার মাটি ও মানুষের জনন্দিত নেতা আনিসুল হক মহোদয়ের পক্ষে আমাদের ছাত্রলীগের সকল নেতাকর্মীরা দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।বৃহস্পতিবার (২০ডিসেম্বর) সন্ধ্যার পরও দেখা যাচ্ছে নয়নের নেতৃত্বে ছাত্রলীগের নেতৃবৃন্দরা আখাউড়ার প্রাণকেন্দ্র মালদার পাড়া ও আখাউড়া থানা রোড এলাকার সমস্ত দোকানপাট ও বাসা বাড়িতে আনিসুল হকের জন্য নৌকার ভোট চাচ্ছেন এবং কৌশল বিনিময় করছেন।
ভোটারদের মাঝেও দেখা গেছে আনন্দের ছাপ।আখাউড়ার ভোটাররা বলছে,দলমত নির্বিশেষে আনিসুল হক যোগ্য ব্যক্তি এবং কসবা- আখাউড়াবাসী তথা সমগ্র ব্রাহ্মণবাড়িয়াবাসী ধন্য আনিসুল হককে পেয়ে।ভোটাররা আরো বলেন, এই আসনে আনিসুল হকের মতো এতো বড়ো প্রভাবশালী ও নামকরা সংসদ সদস্য অতীতে আমরা পায়নি। তাকে আমাদের সুখে -দু:খে সব সময় পেয়ে আমরা গর্বিত ও সৌভাগ্যবান।এ সময় জয় বাংলার ধ্বনিতে কম্পিত হয়ে উঠে পুরো এলাকা।