The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় স্ত্রীর অভিযোগ বখাটে স্বামীকে ০৩ মাসের কারাদন্ড

প্রেস বিজ্ঞপ্তি তারিখ: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোবাইল কোর্ট নিয়মিত অভিযানে এক বখাটেকে ০৩(তিন) মাসের স্বশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার বেলা ০৩.০০ ঘটিকার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান এ কারাদন্ডাদেশ প্রদান করেন।
কারাদন্ডাদেশ প্রাপ্ত ব্যাক্তি হলেন- আখাউড়া পৌরসভার রাধানগড়ের মৃত দেলোয়ার হোসেন এর সন্তান মোঃ শুভ (২৬)।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানায়, মোঃ শুভ(২৬) মাদকাসক্ত হয়ে প্রায় ঘরে ভাংচুর করে। তার অত্যচারে অতিষ্ট হয়ে তার স্ত্রী অভিযোগ করলে আজ দুপুরে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। অপরাধ স্বীকার করায় আদালত তাৎক্ষনিকভাবে তাকে ০৩ (তিন) মাস স্বশ্রম কারাদ-াদেশ প্রদান করেন।

Exit mobile version