
পুলিশের বিশেষ অভিযানে গতকাল সোমবার (৯ জুলাই) সকাল ৯টায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে মাদক বিরোধী অভিযান চালায়। এই অভিযানের সময় ১৫০০ পিচ ইয়াবাসহ আব্দুর রহমানকে নোয়াখালী-ঢাকাগামী উপকুল এক্সপ্রেস ট্রেনের আখাউড়া রেলস্টেশন থেকে পুলিশ তাকে আটক করে।
এ ব্যপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কান্তি দাস জানায়, রেলপথে মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে। আটককৃত আব্দুর রহমানের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মাদক মামলা হয়েছে বলেও তিনি জানান।