The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় যুবকের মরদেহ উদ্ধার

full_1927983236_1435912399ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ছালাম মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১২টার দিকে পৌর এলাকার খড়মপুর গেছু দারাজ কল্লা শহীদ (রহ.) মাজারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ছালাম মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি গ্রামের রমজান মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার  জানান, মাজারভক্ত সালাম আখাউড়া উপজেলার খড়মপুর গেছু দারাজ কল্লা শহীদ (রহ.) মাজারেই ঘোরাফেরা করতেন। বুধবার সকালে মাজারের পশ্চিম পাশে স্থানীয়রা সালমের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
পরে দুপুর পৌনে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
Exit mobile version