The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় ‘মাদরাসা-ই-শাহ্‌ শের আলী তৌহিদিয়া আরেফীয়া’ মাদরাসা’র উদ্বোধন

আখাউড়া উপজেলার ঐতিহ্যবাহী তারাগন দরবার শরীফে প্রতিষ্ঠিত হয়েছে ‘মাদরাসা-ই-শাহ্‌ শের আলী তৌহিদিয়া আরেফীয়া’। মাদরাসা টি’র শুভ উদ্বোধন উপলক্ষে গত ২০ নভেম্বর, মঙ্গলবার বাদ মাগরিব মাদরাসা ভবনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
মাদরাসা’র প্রতিষ্ঠাতা বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট সৈয়দ আমিনুল ইসলাম সাজী’র সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, তারাগন কেন্দ্রীয় জামে মসজিদ-এর খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ নুরুল ইসলাম বাবুল, বায়তুল আমান জামে মসজিদ-এর খতিব ও আখাউড়া ইমাম পরিষদ এর সভাপতি মুফতি মাওলানা মোঃ আবদুল্লাহ আবু, আখাউড়া রেলওয়ে স্টেশন জামে মসজিদ-এর খতিব মাওলানা মোঃ শামছুজ্জামান, বায়তুল হাদীস জামে মসজিদ এর খতিব মুফতি মাওলানা মোঃ সিরাজুম মনির, তারাগন দরবার শরীফ জামে মসজিদ এর খতিব মাওলানা মোঃ আব্দুর রহিম খান প্রমুখ। বক্তারা বলেন, তারাগন দরবার শরীফ দেশের একটি ঐতিহ্যবাহী দরবার শরীফ। শতো বছর পূর্বে প্রতিষ্ঠিত এ দরবারে এযাবত কোনো মাদরাসা প্রতিষ্ঠিত হয়নি। বক্তারা মাদরাসা’র প্রতিষ্ঠাতা এ্যাডভোকেট সৈয়দ আমিনুল ইসলাম সাজী’র এ মহৎ উদ্যোগ কে স্বাগত জানিয়ে বলেন, আজকের এই দিনটি দরবার শরীফের জন্য স্মরনীয় দিন হয়ে থাকবে। এছাড়া শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক মূল্যবোধে মাদরাসা শিক্ষার কোনো বিকল্প নেই বলেও বক্তারা উল্লেখ করেন।
মাদরাসা’র প্রতিষ্ঠাতা এ্যাডভোকেট সৈয়দ আমিনুল ইসলাম সাজী বলেন, ‘আমার বাবা তারাগন দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হাফেজ সৈয়দ শাআরেফীন শাহ্‌ (রঃ)’র স্বপ্ন ছিল দরবার শরীফে একটি মাদরাসা প্রতিষ্ঠার। কিন্তু নানান কারণে তিনি তা দেখে যেতে পারেননি। সন্তান হিসেবে বাবার সেই স্বপ্ন পূরণ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।’ এছাড়া মাদরাসা’র সার্বিক সফলতা কামনায় তিনি সকলের দোয়া কামনা করেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ বাহার মিয়া, তারাগন গ্রাম উন্নয়ন পরিষদ এর সাধারণ সম্পাদক মোঃ কবির, সৈয়দ রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেন, হাফেজ ক্বারী মাওলানা মোঃ শাহ্‌ জামান, উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রনেতা এন এস কবির পলাশ, কৃষক লীগ নেতা সার্জেন্ট (অবঃ) বজলুর রহমান প্রমুখ। এছাড়াও এলাকার মুরুব্বী, আলেম-ওলামা, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ-সহ সমাজের সর্বস্তরের মানুষ উক্ত সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। পরিশেষে মিলাদ, ক্বিয়াম ও দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়। দোয়া পরিচালনা করেন তারাগন দরবার শরীফের পীর সাহেব হযরত সৈয়দ তাজুল ইসলাম (মাঃজিঃআঃ)।
Exit mobile version