The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার

akh pou
আখাউড়ায় অবশেষে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন। একই পথে হেটেছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়নাল আবেদিন আব্দু। পৌর নির্বাচনে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। জেলা আওয়ামীলীগের মধ্যস্থতায় দলীয় নেতাকর্মীদের নিয়ে রবিবার বেলা ১২টার দিকে তিনি মনোনয়ন প্রত্যাহারের জন্য রিটার্নিং অফিসার এর কাছে আবেদন জমা দেন। বোরহান উদ্দিন মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন তাকজিল খলিফা কাজল।
অন্যদিকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বেলা ৩টায় নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন প্রত্যাহারের জন্য রিটার্নিং অফিসার এর কাছে আবেদন জমা দেন বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়নাল আবেদিন আব্দু।

Exit mobile version