
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ শামছুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, আখাউড়া। আলোচনা সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনের এবং সাফল্যের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক জনাব মোঃ জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক জনাব সেলিম ভূইয়া, অফিসার ইনচার্জ জনাব মোঃ মোশারফ হোসেন তরফদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শওকত আকবর খান, উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুল আলিম রানা, ডিজিএম, পল্লী বিদ্যুৎ জনাব আহমদ শাহ আল জাবের, আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জনাব আঃ মমিন বাবুল, এশিয়ান টিভির সাংবাদি জনাব জুটন বণিক, দৈনিক যায় যায় দিনের সাংবাদিক জনাব কাজী মিনহাজুল আবেদীন খাদেশ (হান্নান) সহ আরও অনেকে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ শামছুজ্জামান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগের ১০টি ব্রান্ডিং বিষয়সহ সরকারের উদ্ভাবনীমূলক নানা দিক নিয়ে আলোচনা করেন। তারপর তিনি র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।