
আশরাফুল ওই গ্রামের জারু মিয়ার ছেলে। সে স্থানীয় বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
তারাগন গ্রামের বাসিন্দা মো. আবুল কালাম জানান, দুপুরে আশরাফুল বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানির নিচে তলিয়ে যায়। পরে পুকুরের তলদেশ থেকে আশরাফুলকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।