The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় দেয়াল ধ্বসে স্কুল ছাত্রের মৃত্যু

আখাউড়ায় দেয়াল ধ্বসে সোহান মিয়া (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের বড় লৌহঘর গ্রামে এ ঘটনা ঘটে।

সোহান বড় লৌহঘরের মোঃ আলম মিয়ার পুত্র এবং তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় আহত হয়েছে তার পিতা নির্মাণ শ্রমিক মো.আলম মিয়া। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আলম মিয়া বড় লৌহঘর গ্রামের শাহীন ভূইয়ার একটি পুরাতন বিল্ডিং ভাঙ্গার সময় একটি দেয়াল ধ্বসে দুজনের উপর পড়ে। এতে পিতা-পুত্র দুজনেই গুরতর আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহানকে মৃত্যু ঘোষণা করে।

আখাউড়া থানার অফিসার ইনচর্জ (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version