The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় তিতাস নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদী থেকে ভাসমান অবস্থায় হিরু দাস (৮০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে পৌর এলাকার খরমপুর দাসপাড়ার নগরবাসী দাসের পুত্র। সোমবার সকালে দেবগ্রাম সংলগ্ন রেলব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তবে নিহতের পরিবার জানায়, হিরু মানসিক ভারসাম্যহীন ছিল। রবিবার বাড়ির কাউকে কিছু না বলে সে ঘর থেকে বেড়িয়ে যায়। পরে তার সন্ধান চেয়ে এলাকায় মাইকিংও করা হয়।

সোমবার সকালে স্থানীয়রা পানিতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী বলেন, মরদেহ জেলা সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যু কারণ নিশ্চিত হওয়া যাবে।

Exit mobile version