The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় উন্নয়ন মেলা শুরু

উন্নয়ন মেলা উপলক্ষে আখাউড়ায় বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশ মানুষ অংশ নেয়।  র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো. জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক মো. সেলিম ভূইয়া, মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম, সহকারী কমিশনার (ভূমি), জেসমিন সুলতানা, পল্লী বিদ্যুৎ ডিজিএম আহমদ শাহ আল জাবের প্রমুখ।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলায় বিভিন্ন সরকারী অফিস, ব্যাংক, এনজিও, বীমা কোম্পানীসহ ৩২টি স্টল স্থান পেয়েছে।
Exit mobile version