The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় আপিলে প্রার্থিতা ফিরে পেলেন কাউন্সিলর প্রার্থী

Akhaura_election_ Rafiqul Islam
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম। গত বৃহস্পতিবার শেষ কর্মঘন্টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ বিষয়ে রায় শোনানি হয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আখাউড়া পৌরসভা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মো: আলাউদ্দিন আল মামুন জানান, ৬ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে তথ্যের গরমিল থাকায় তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম খাদেম ও মনোনয়নপত্র ফরম সঠিকভাবে পূরণ না করায় ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জহিরুল ইসলামের প্রার্থিতা বাতিল করা হয়। পরে ওই দুই প্রার্থী জেলা প্রশাসক বরাবর আপিল করেন। আপিল শুনানি শেষে রফিকুল ইসলামের মনোনয়নপত্রের বৈধতা দেওয়া হয়। তাই নির্বাচনে প্রতিদন্ধিতা করতে এখন আর কোন বাধা নেই। উল্লেখ্য, এ রায়ের ফলে নির্বাচনে সাতজন মেয়র প্রার্থী, নয়জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৪২ সাধারণ কাউন্সিলর প্রার্থী প্রতিদন্ধিতা করবেন।

Exit mobile version