The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ার গঙ্গাসাগর রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার

রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সোমবার দুপুরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গঙ্গাসাগর এলাকার রেললাইনের পশ্চিম পাশ থেকে প্রায় ২৮ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-চট্টগ্রাম রেলপথের উপজেলার গঙ্গাসাগর এলাকায় রেললাইনের পশ্চিমপাশে প্যান্ট-শার্ট পরিহিত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ যেয়ে ওই যুবকের লাশ উদ্ধার করেন।

আখাউড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, নিহত যুবকের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে ট্রেন থেকে কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার বলেন, ওই যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Exit mobile version