
গ্রেফতারকৃতরা হলো আখাউড়া পৌরশহরের শ্যামনগর গ্রামের আবুল খায়ের খলিফার ছেলে মোঃ স্বপন খলিফা(৩৪) এবং রাধানগর গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে শরীফ আহমেদ। তাদের কাছ থেকে বিভিন্ন ট্রেনের ৫ টি টিকেটের ৮ টি সিট সহ গ্রেফতার করে গোয়েন্দা শাখার রেলওয়ে পুলিশ চট্টগ্রামেরর এস আই মো:আলী আকবর এর নেতৃত্বে। এসআই মোঃ আলী আকবর জানান, আজ বিকেলে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সামনে দাড়িয়ে বিভিন্ন ট্রেনের নাম বলে প্রকাশ্যে টিকিট বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়।