ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং সংযোগ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ব্যবহার করে বক্সটিতে আগুন ধরিয়ে দেয়। তবে আগুন বক্সের ভেতরে প্রবেশ করতে না পারায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার বরিশল ইউনিয়নের কোড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
আখাউড়া রেলওয়ে থানার ইনচার্জ আব্দুল কুদ্দুস জানান, দুর্বৃত্তরা রেলওয়ের সিগন্যালিং সংযোগ বক্সে (জেবি বক্স) আগুন ধরিয়ে দেয়। তবে আগুন বক্সের ভেতরে পৌঁছাতে পারেনি। ফলে সিগন্যালিং ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
