The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় মনির-শাপলু-রোকসানা বিজয়ী

আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোঃ মনির হোসেন। তিনি মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ঘোড়া প্রতিকে ২৮ হাজার ৩০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মনির উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও মোগড়া ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন ভূঁইয়া আনারস প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৫৬৩ ভোট। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ছিলেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় ৪৬ টি কেন্দ্রের ফলাফল ঘোষনা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। ঘোষনায় বেসরকারী ভাবে চেয়ারম্যান পদে মোঃ মনির হোসেনকে বিজয়ী করা হয়েছে।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ১৫ হাজার ৫৩ ভোট পেয়ে মাইক প্রতিক নিয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন বেগ। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি জুয়েল রানা টিউবওয়েল প্রতিক নিয়ে তিনি ভোট পেয়েছেন ১১ হাজার ৮৫১ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০ হাজার২০৫ ভোট পেয়ে কলস প্রতীকে রোকসানা আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

Exit mobile version