The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন রাস্তার পূর্বপাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে
তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরও জানান, নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
পুলিশের ধারণা, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Exit mobile version