The voice of Brahmanbaria || Local news means the world is

আওয়ামী লীগ সকল ধর্মের চর্চাকে নিশ্চিত করার রাজনীতি করে

সনাতন ধর্মাবলম্বী বড়চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
এসময় তিনি বলেন আওয়ামী লীগ সকল ধর্মাবলম্বীদের ধর্মচর্চাকে নিশ্চিত করার রাজনীতি করে।ধর্ম যার যার, উৎসব সবার মতবাদের নীতিকে লালন করে দেশে উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠিত করেছে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাঁর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে বাস্তব রূপ পেয়েছে।
তিনি বলেন, সারা বিশ্ব বর্তমানে বাংলাদেশকে অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ দেশ হিসাবে মর্যাদা দিচ্ছে। এই মর্যাদা বাংলাদেশ তখনই অর্জন করে যখনই শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার পরিচালনা করে।
তিনি বলেন, এই মর্যাদা ভূলুন্ঠিত করে দেশে আবার অশান্তি ফিরিয়ে আনার ষড়যন্ত্র শুরু হয়েছে। অপশক্তির এই অপচেষ্টা দেশে সফল হবে না।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মাউশির সাবেক মহা-পরিচালক ফাহিমা খাতুন,সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড.তাসলিমা সুলতানা খানম নিশাত,বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি তাজ মো ইয়াছিন,পৌর কাউন্সিলর আলহাজ্ব মিজান আনছারী,কেন্দ্রীয় ছাত্রনেতা তাজুল ইসলাম আপন,মেহেদী হাসান লেনিন,শামীম হোসেন প্রমূখ।
Exit mobile version