The voice of Brahmanbaria || Local news means the world is

আওয়ামী লীগ বিজয় হলে বাংলাদেশের বিজয় হবে-আইনমন্ত্রী

কসবা প্রতিনিধি:: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্র পরিদর্শন করেন আইন মন্ত্রী আনিসুল হক । শুক্রবার দুপুরে বিনাউটি ইউপির মজলিশপুর মোড়ে ভোট কেন্দ্র পরিদর্শন ও দলীয় নেতাকর্মীদের সাথে এক মিলাদ ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।

উপজেলার বিনাউটি ইউপির মজলিশপুর,ব্রাহ্মণগ্রাম,চাপিয়া এলাকার অর্ধশতাধিক বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। আইনমন্ত্রী আনিসুল হক বলেন; আওয়ামী লীগ বিজয় হলে বাংাদেশ বিজয় হবে । আমার বিশ্বাস কসবা-আখাউড়ার জনগণ আওয়ামী লীগকে বিজয়র করে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে পরিচিত করবে। ভোট কেন্দ্র পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যানএড.আনিসুল হক ভূইয়া,কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এড.রাশেদুল কাওছার ভূইয়া জীবন ,এমজি হাক্কানী,স্থানীয় ইউপি চেয়ারম্যান এড. ইকবাল হোসেন,বিনাউটি আওয়ামী লীগের সভাপতিকামাল হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, যুবলীগের সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন এবং স্থানীয় যুবলীগ নেতা দিপু,রায়হান প্রমুখ।

Exit mobile version