
রোববার ১৭ ডিসেম্বর হরিপুর বাজার মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ.লীগ মনোনিত এমপি প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম।
প্রধান অতিথির বক্তব্যে বিএম ফরহাদ হোসেন সংগ্রাম বলেন, আ.লীগ বিজয়ী হলে এলাকার উন্নয়ন স্বাভাবিক ভাবে চলবে। আ.লীগ হল স্বাধীনতার স্বপক্ষের শক্তি। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের আপামর জনগনের উন্নয়ন নিশ্চিত হয়। এছাড়াও তিনি বলেন,আগামী একাদশ নির্বাচনে আপনারা নৌকাকে বিজয়ী করলে হরিপুর ইউনিয়নে কোন কাচা রাস্তা থাকবেনা। বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারো আ.লীগকে ক্ষমতায় আনতে হবে। আবারো নৌকায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন এবং আমার সরকার ক্ষমতায় আসলে আমি আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো ইনশাআল্লাহ।
এছাড়াও এ জনসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি রাফি উদ্দিন, ইউনিয়ন চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আখি,সাবেক ভাইস চেয়ারম্যান প্রদীব কুমারসহ ইউনিয়ন আ.লীগ,ছাত্রলীগ,যুবলীগের নেতাকর্মী প্রমুখ।