
মোক্তাদির চৌধুরী এমপি আরো বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন।
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আলী আফরোজ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তানভীর ভূইয়া, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম ভূইয়া, বিজয়নগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নার টুনি, চম্পকনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক হামদু প্রমুখ।
অনুষ্টানে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।