
সমাবেশে বক্তারা বলেন, একজন চিহ্নিত রাজাকারের সন্তান কোনো দিন আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলের সভাপতি পদে থাকতে পারে না।
এতে গণজাগরণ মঞ্চের কয়েকশ কর্মী হাতে বিভিন্ন প্লে-কার্ড ও ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- গণজাগরণ মঞ্চের আহ্বায়ক জিয়া কার্দার নিয়ন, সাংগঠনিক সম্পাদক মো. হুসাইন আহমদ, সদস্য মুজাহিদুল ইসলাম প্রমুখ।