
তিনি উপজেলার কড়ইবাড়ি,জিনদপুর,বাংঙ্গরাসহ বিভিন্ন গ্রামে পথসভায় জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। এরপর তিনি নবীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন,মতবিনিময় কালে তিনি বলেন, আওয়ামীলীগ পরিবারের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় গণসংযোগ করে আসছি। সকল কাজে দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম,আছি থাকব। দল আমাকে মূল্যায়ন করবে আশা করছি,আমি নির্বাচিত হলে নবীনগরে অনুমোদকৃত মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন ও নবীনগরকে সোসাল সিকোরিটি নিশ্চিতসহ শিক্ষার মানউন্নয়ন, যোগাযোগ ও সার্বিক উন্নয়নে কাজ করব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথমত আমরা আওয়ামীলীগ দলীয় প্রার্থী চাই, দেশ ও দলের স্বার্থে হাইকমান্ড যাকে মনোনয়ন দিবেন আমাকে তাঁর পক্ষেই নির্বাচন করতে হবে। এ সময় প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটনের সভাপতিত্বে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে নবীনগর পৌরসদর এলাকায় জনসাধারনের সাথে শুভেচ্ছা বিনিময়,সরকারের উন্নয়ন বার্তার লিফলেট বিতরন ও পথসভা করেন। এ সময় তিনি বলেন, নবীনগরসহ সারাদেশে উন্নয়নের জোয়ার বয়ে গেছে। বাংলাদেশ আজ নি¤œ আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে উন্নত হয়েছে, বিএনপি’র জ্বালাও পুড়াও রাজনীতি না থাকলে দেশ আরো অনেক দুর এগিয়ে যেত। বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চাইলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই।
এ সময় গোলাম শাহরিয়ার বাদল,মোশারফ হোসেন,জহির উদ্দিন চৌধুরী শাহান,সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম,শহিদুর রহমান,লাল মিয়া, মাইনুদ্দিন সিকদার,জাকির হোসেন সাদেক,নজরুল ইসলাম নজু,জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজির উদ্দিন ও স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা/কমীরা উপস্থিত ছিলেন।