
গ্রেফতারকৃত আরেকজন হলেন, শাকিবুর চৌধুরী অন্তর (২০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের সদস্য এবং মধ্যপাড়া বর্ডার বাজার এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম চৌধুরী ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ ও ৫ আগষ্ট ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন কাউতলী ও মধ্যপাড়া বর্ডার বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতা ও পুলিশের উপর হামলাসহ থানা ভাংচুর অগ্নিসংযোগ, পুলিশের গাড়ী ভাংচুর অস্ত্র লুটপাট সংক্রান্ত ঘটনা ঘটে। পরে এ ঘটনায় তাদের বিরুদ্ধে গত ২৪ আগষ্ট ও গত ২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িযা সদর থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলাগুলোর আসামীদের গ্রেফতারের অভিযানের প্রেক্ষিতে বুধবার (২ সেপ্টেম্বর) পৌর শহর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারকৃত শাহ আলম ও শাকিবুর চৌধুরী অন্তর এর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরন করা হয়েছে।