The voice of Brahmanbaria || Local news means the world is

আওয়ামীলীগের হরতাল বিরোধী শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ডাকা হরতাল প্রতিহতের ডাক দিয়ে শান্তি সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

রবিবার সকাল থেকে আওয়ামীলীগের নেতা কর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অবস্থান নিয়ে হরতাল বিরোধী মিছিল বের করে। পরে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ নেতা কর্মীরা। এ সময় বক্তারা বিএনপি ও জামাতের নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত নৈরাজ্য সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।

পরে জেলা ছাত্রলীগ ও জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা হরতাল বিরোধী মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

Exit mobile version