
সভায় প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।
মতবিনিময় অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে। অপরাধ দমন, মাদক ও অস্ত্র নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণসহ জনগণের নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে পুলিশকে আরও সক্রিয় ও জনবান্ধব করা হবে।’ সাংবাদিকদের সহযোগিতা পেলে জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় আরও অগ্রগতি সম্ভব বলে জানান তিনি।
পুলিশ সুপার আরও বলেন, ‘স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বজায় রেখে পুলিশ বাহিনীকে এগিয়ে নিতে চাই। সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, কোনোভাবেই যেন প্রকৃত মামলা রেকর্ডে বাধা না আসে— এ নির্দেশনা সব থানায় দেওয়া হয়েছে। রিয়েল ক্রাইম হলে মামলা নেবেই- তা না হওয়ার সুযোগ নেই। এই বার্তা পেয়ে গত মাসের তুলনায় মামলার সংখ্যা বেড়েছে। প্রতিটি মামলা সঠিক ইনভেস্টিগেশন করে ক্রাইমকে রিকোভার করা সম্ভব হবে বলে মনে করেন এই পুলিশ কর্মকর্তা।
অন্যান্যদের উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সাঈদ মো. গাওছাল আজম (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উর রাজা, ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম প্রমুখ।