
রুবেল আহমেদ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া ৪ (কসবা- আখাউড়া) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৬ জন প্রার্থী।
কসবা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার মুক্তার’র নিকট দাখিল করেছেন ৩ জন প্রার্থী।
তাঁরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বর্তমান আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ও উপজেলা আওয়াম লীগ সভাপতি আনিসুল হক এমপি, বাংলাদেশ জাতীয় পার্টি থেকে কসবা উপজেলা জাতীয় পার্টির সভাপতি তারেক এ আদেল ও বাংলাদেশ কংগ্রেস পাটি থেকে মনোনয়ন পত্র দাখিল করেন বজলুর রহমান মিলন।
এছাড়া বাংলাদেশ জাকের পার্টির জাহাঙ্গীর আলম, ছৈয়দ জাফরুল কুদ্দুস বাংলাদেশ তরিকত ফেডারেশন, শাহীন খান জাকের পার্টি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যলয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন ।