The voice of Brahmanbaria || Local news means the world is

, অাল্লামা ফজলুল রহমান অানোয়ারি হুজুরের ইন্তেকাল।ইসলামী ছাত্রসেনা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার শোক

প্রখ্যাত আলেমেদীন, উস্তাজুল উলামা   আহলে সুন্নাত ওয়াল জামা’আতের উজ্জল নক্ষত্র, কুমিল্ল খলারপাড় ওয়াজেদিয়া ফাজিল মাদ্রাসার সন্মানিত অধ্যক্ষ, অাল্লামা ফজলুল রহমান অানোয়ারি হুজুর অাজ ভোর ৫.৩০মিনিটের সময় কুমিল্লা টাওয়ার হসপিটালে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বৎসর। পৃথিবী ত্যাগকালে তিনি স্ত্রী, ছেলে/মেয়ে ও ছাত্র/ছাত্রী সহ অংসখ্য অগনিত বক্তবৃন্দ রেখেগেছেন।

হুজুরের এ আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে জেলা সিনিয়র সহ-সভাপতি সংগ্রামী ছাত্রনেতা মোহাম্মদ রফিকুল ইসলাম গভীর শোক প্রকাশ করে বলেন হুজুরের আকস্মিক মৃত্যুতে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের ও তার পরিবারে যে ক্ষতি ও শুন্যতা সৃষ্টি হয়েছে তা কোনদিন ও পূরণ হবার নয়। আমি বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ব্রাহ্মণবাড়িয়া জেলার  পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ও হুজুরের বিদেহী আত্তার মাগফিরাত কামনা করছি এবং হুজুরের পরকালিন জীবনের মঙ্গল কামনায় দয়াময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করছি । আল্লাহ যেন উনাকে জান্নাত বাসি করেন।

Exit mobile version