
গুচ্ছগ্রাম আশ্রয়ন প্রকল্পে বসবাসরত মানুষের কল্যাণে সরকারী ভাবে ওই মাছ অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মৎস্য কর্মকর্তা আবু মাসুদসহ আরো অনেকে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন ১৩৬ কেজি মাছ পুকুরে অবমুক্ত করা হয়েছে এবং এই মাছের আয়ের অর্থ গুচ্ছগ্রামবাসীর জীবনযাত্রার মানোন্নয়নে ব্যয় করা হবে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক বলেন আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি ওই এলাকার প্রভাবশালীরা ওই পুকুরগুলি দখল করে রেখেছে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম ও সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হাসান পুকুরটি দখলমুক্ত করায় গুচ্ছগ্রামবাসি এখন থেকে এর সুবিধা ভোগ করবে।এখন থেকে ওই মাছের আয়ের অংশ গুচ্ছগ্রামবাসির কল্যানে ব্যয় করা হবে।