The voice of Brahmanbaria || Local news means the world is

অবকাশ এলাকায় বিজিবির অভিযানে ১২ লক্ষাধিক টাকার আতসবাজিসহ আটক এক (ভিডিও)

bgb 9-10-15ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজপার্ক(অবকাশ, ডিসি-এসপি বাংলো) এলাকা থেকে ১২ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় আতসবাজি ও একটি পিকআপ ভ্যানসহ এক পাচারকারীকে আটক করেছে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। আটককৃত পাচারকারী মো: বাছির মিয়া জেলার আ্খাউড়া উপজেলার বাউতলা এলকার মৃত ধন মিয়ার ছেলে। বিজিবি জানায়, আজ সকাল ৬টা দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিয়াজপার্ক এলাকায় অভিযান চালায় বিজিবি। তখন একটি পিকআপ ভ্যানকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। পরে গাড়িতে তল্লাসী চালিয়ে ভারতীয় ৮টি ব্যান্ডের ১২ লক্ষ ২৮ হাজার ৫০ টাকার আতশ বাজি আটক করা হয়। আটক বাছির মিয়ার বিরুদ্ধে চোরাচালান আইনে সদর থানায় মামলা দায়ের করা হবে।

Exit mobile version