
মরহুমের জানাজার নামাজ রোববার বাদ জোহর নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মরহুমার কন্যা অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন সকলের নিকট তাঁর মাতার রূহের মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, মরহুম মনোয়ারা বেগম তাঁর কর্মময় জীবনে ভাদুঘর পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভাদুঘর দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়, আদর্শ কেজি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন।